ATN
শিরোনাম
  •  

৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

         
৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার চতুর্থ বৃহত্তম দ্বীপ সুলাওয়েসিতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। সোমবার স্থানীয় সময় বেলা ১০টা ২৭ মিনিটে হয়েছে এ ভূমিকম্প।

ইন্দোনেশিয়ার সরকারি আবহাওয়া, জলবায়ু এবং ভূতত্ত্ব গবেষণা সংস্থা জানিয়েছে, সুলায়েসির পালু সৈকত থেকে ৪২ কিলোমিটার দক্ষিণপূর্বে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে সুলাওয়েসির পালু এবং সিগিতে। তবে সাগরের তলদেশে উৎপত্তি হলেও এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার সরকারি সংস্থা।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শক্তিশালী কম্পনের প্রভাবে বিভিন্ন এলাকায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা বা রিং অব ফায়ারের ওপর অবস্থান হওয়ায় ভূমিকম্প ইন্দোনেশিয়ায় বিরল কোনো দুর্যোগ নয়।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ