আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে কোনো দেশের সঙ্গে সম্পর্ক নয় : তথ্য উপদেষ্টা
আত্মমর্যাদা রক্ষায় দিল্লি বিমানবন্দরে হয়রানির প্রতিবাদে ভারতে প্রবেশ না করেই শ্রীলঙ্কা হয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
এদিন দুপুরে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো রাষ্ট্রের কাছে আত্মমর্যাদা বিকিয়ে দেবে না, বরং সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখবে।
উপদেষ্টা জানান, গাফিলতির কারণে কূটনৈতিক পাসপোর্ট সাথে না থাকলেও, সেটি নেওয়া বাধ্যতামূলক ছিল না।
ডা. জাহেদ আরও বলেন, বাংলাদেশ কোনো রাষ্ট্রের কাছে আত্মমর্যাদা বিকিয়ে দেবে না বরং সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখবে। আগে থেকে তথ্য জানানোর পরও দিল্লিতে ইমিগ্রেশনে তাকে দুই ঘণ্টা অস্বস্তিকর জায়গায় বসিয়ে রেখে অসদাচরণ করা হয়। কূটনীতিক পাসপোর্ট সাথে না থাকলেও, সেটি নেওয়া বাধ্যতামূলক ছিল না বলে তিনি জানান।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তাৎক্ষণিক প্রতিবাদ স্বরূপ তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। উপদেষ্টা স্পষ্ট করেন, আত্মমর্যাদা ক্ষুণ্ন করে নয়, ভারতসহ যেকোনো দেশের সাথে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়তে চায় সরকার। ভবিষ্যতে সঠিক প্রক্রিয়ায় আমন্ত্রণ পেলে ভারতে যাবেন বলেও জানান তিনি।
রিপোর্ট : র. ই. র/মা. হা