বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁওয়ে শ্রমিকদের বিক্ষোভ
মে মাসের বকেয়া বেতন-ভাতাসহ ৭ দফা দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে প্রায় ৩ ঘণ্টা বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার পর রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন তারা। এ বিক্ষোভের কারণে মহাখালী, ফার্মগেট, তেজগাঁও ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ চালকদের ওই এলাকা এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
শ্রমিকদের অভিযোগ, ঈদের ছুটির পর কোনো আগাম নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা