ATN
শিরোনাম
  •  

রামিসা ধর্ষণ ও হত্যা : আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

         
রামিসা ধর্ষণ ও হত্যা : আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

রামিসা ধর্ষণ ও হত্যা : আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের পক্ষে, রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এই বিশেষ বেঞ্চের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য রয়েছে।

এদিকে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে। এখন যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে।

সুপ্রিম কোর্টের প্রশাসন থেকে বিষয়টি নিশ্চিত করেছে। যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি হবে।

সূত্র জানায়, বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। এখন যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

এরআগে, গত রোববার সোহেল ও স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্টের অন্য একটি বেঞ্চ। সেদিন হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আসামিদের আপিলের বিষয়টি উত্থাপন করলে, আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে পেপারবুক প্রস্তুত করার নির্দেশ দেন আদালত। গত ৭ জুন রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ