ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, পাইলটসহ ৮ আরোহী নিহত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বাহিনীর বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে একটি B-52 বোমারু বিমান। এতে পাইলটসহ ৮ আরোহী নিহত হয়েছেন।
ক্যালিফোর্নিয়ার মার্কিন বিমান ঘাঁটি এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, রুটিন টেস্ট মিশনের অংশ হিসেবে বিমান বাহিনীর একটি B-52 বম্বার এডওয়ার্ড বিমান ঘাঁটির রানওয়ে থেকে স্থানীয় সময় সোমবার উড্ডয়ন করে। এর কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে চালকসহ মোট ৮ জন আরোহী ছিলেন। তাদের কেউই বেঁচে নেই।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনার অল্প সময়ের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানতে এরইমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুর্ঘটনার পর সাময়িকভাবে ঘাঁটিটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের যেসব উড়োজাহাজ বাইরে ছিলো, সেগুলোকে অন্যান্য ঘাঁটিতে অবতরণের নির্দেশও দেওয়া হয়েছে। একটি B-52 হেভি বোম্বার একসঙ্গে বিপুল পরিমাণ বোমা, গোলা, ক্ষেপণাস্ত্র বহন করতে পারে।
রিপোর্ট : শ. রা/মা. হা