যুক্তরাষ্ট্রের মাটিতে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ইরান ও নিউজিল্যান্ড। রোমাঞ্চকর ম্যাচে দুই দফায় এগিয়ে গিয়েও জিততে পারল না নিউজিল্যান্ড। দুই দফায় ঘুরে দাঁড়িয়ে সমতায় শেষ করলো বিশ্বকাপের অন্যতম আলোচিত দল ইরান।
অবশেষে যুক্তরাষ্ট্রের মাটিতে উড়েছে ইরানের পতাকা, বেজেছে জাতীয় সংগীত। অথচ বিশ্বকাপ ফুটবলে ইরানের অংশগ্রহণ নিয়েই ছিল অনিশ্চয়তা। আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ ও দুই দেশের চলমান যুদ্ধ, রাজনৈতিক-সামরিক উত্তেজনার মধ্যেও সব বাধা অতিক্রম করে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে ইরান।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ম্যাচের সপ্তম মিনিটে চমমৎকার এক দলীয় আক্রমণ থেকে দুর্দান্ত গোল নিউজিল্যান্ডকে লিড এনে দেন এলিজা জাস্ট। পিছিয়ে পড়ে আক্রমণের তীব্রতা বাড়ায় ইরান। ধারাবাহিক চাপের ফল আসে ৩২ মিনিটে, দলকে সমতায় ফেরান ডিফেন্ডার রামিন রেজাইয়ান।
আক্রমণ-পাল্টা আক্রমণের ধারাবাহিকতায়- বিরতির পরপরই এলিজা জাস্টের দ্বিতীয় গোলে আবার লিড নেয় নিউজিল্যান্ড। এবারও জবাব দিতে বেশি সময় নেয়নি ইরান। ৮ মিনিট পরই দলকে সমতায় ফেরান মোহাম্মদ মোহেবি।
ম্যাচের শেষ দিকে দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে লড়ে। বদলি খেলোয়াড় নামিয়ে আক্রমণের ধার বাড়ায় দুই পক্ষই। তবে জয়সূচক গোলের দেখা পায়নি কেউই। তাতে ২-২ গোলের ড্রয়েই শেষ হয় ইরান-নিউজিল্যান্ডের হাড্ডাহাড্ডি লড়াই।
রিপোর্ট : ই/মা. হা