কাউন্টি অভিষেকেই হাসানের ঝড়, ক্যারিয়ারসেরা বোলিংয়ে কেন্টের বড় জয়
কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করে নিজের প্রথম শ্রেণির ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে কেন্টের হয়ে খেলতে নেমে দুই ইনিংস মিলিয়ে ১০১ রানে ৯ উইকেট শিকার করেন তিনি। তার অসাধারণ বোলিংয়ে ম্যাচের তৃতীয় দিনই ১৪০ রানের বড় ব্যবধানে জয় পায় কেন্ট।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-এ ব্লাকপুলে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে কেন্টকে ব্যাটিংয়ে পাঠায় ল্যাঙ্কাশায়ার। প্রথম ইনিংসে কেন্ট ১৭৮ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার বেন ডাওকিন্স। শেষ ব্যাটার হিসেবে নেমে অপরাজিত ৬ রান করেন হাসান মাহমুদ।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় ল্যাঙ্কাশায়ার। কেন্টের পেসার কিথ ডাডজেন ৬ উইকেট নেন। আর হাসান ৬ ওভার বল করে ৩২ রানে শিকার করেন ৩ উইকেট।
প্রথম ইনিংসের ৯১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৩২ রান সংগ্রহ করে কেন্ট। দলের হয়ে ১০৩ রান করেন ক্রিস বেনঞ্জামিন। হাসান করেন ৪ রান। ফলে ল্যাঙ্কাশায়ারের সামনে ৪২৪ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় কেন্ট।
জয়ের জন্য ৪২৪ রান তাড়া করতে নেমে হাসানের গতির ঝড়ে দিশেহারা হয়ে পড়ে ল্যাঙ্কাশায়ার। তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসে ১৬ ওভারে ৬৯ রান খরচায় ৬ উইকেট তুলে নেন তিনি। এটি ইনিংস বিবেচনায় প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ারসেরা বোলিং। দুই ইনিংস মিলিয়ে ১০১ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচ বিবেচনায়ও নিজের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন এই পেসার।
এই ম্যাচে ৯ উইকেট শিকারের মাধ্যমে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন ২৬ বছর বয়সী হাসান মাহমুদ।
ম্যাচ শেষে তার বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেন কেন্ট অধিনায়ক বেল ড্রামন্ড। তিনি বলেন, “হাসান বিশ্বমানের বোলিং করেছে। পুরো ম্যাচজুড়ে গতি ও দক্ষতার সঙ্গে বল করেছে সে। যখনই দলের উইকেট প্রয়োজন হয়েছে, তখনই সফল হয়েছে। দুই দিকেই বল সুইং করাতে পেরেছে সে।”
সব মিলিয়ে কাউন্টি মৌসুমে কেন্টের হয়ে ছয়টি ম্যাচ খেলার কথা রয়েছে হাসান মাহমুদের।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স