ATN
শিরোনাম
  •  

তিন মামলায় সাবেক এমপি ও শিল্পী মমতাজ বেগমের জামিন মঞ্জুর

         
তিন মামলায় সাবেক এমপি ও শিল্পী মমতাজ বেগমের জামিন মঞ্জুর

তিন মামলায় সাবেক এমপি ও শিল্পী মমতাজ বেগমের জামিন মঞ্জুর

রাজধানীর মিরপুর থানায় দায়ের করা সাগর হত্যা মামলাসহ তিনটি মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৫ জুন) পৃথক জামিন আবেদন শুনানি শেষে বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি এবিএম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট খায়রুন নেছা।

এর আগে, সংশ্লিষ্ট মামলাগুলোতে মমতাজ বেগমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

গত বছরের ১২ মে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছিল, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগম আওয়ামী লীগের মনোনয়নে একাধিকবার মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

গ্রেপ্তারের পর গত বছরের ১৭ মে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ