ATN
শিরোনাম
  •  

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৬

         
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৬

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩৬

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৬টি শিশু।

সোমবার (১৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও একটি শিশুর প্রাণহানি ঘটেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৬৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে প্রাণ হারিয়েছে ৬৫৬ শিশু।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬৪ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ৯৭২ জন। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৮ শিশু, আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৩৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৯২৩ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৩৮৭ জন।

এ সময়ের মধ্যে মোট ৭১ হাজার ৪৬৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬৭ হাজার ৮৭৮ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ