উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বললেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানকে ভারতের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনা। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে। আজকের দিনের শেষে এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানানো হবে।’
পরে একই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, নয়াদিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমানের সঙ্গে কী ঘটেছে, তা সম্পূর্ণভাবে জানার পর প্রয়োজন হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইতোমধ্যে কাজ করছেন বলেও জানান তিনি।
দিল্লিতে সোমবার শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কূটনৈতিক চিঠির মাধ্যমে আগেই সফরের বিষয়টি জানানো হলেও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়নি। পরে উচ্চপর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি মিললেও তিনি দিল্লিতে অবস্থান না করে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সোমবার দুপুরে তিনি দেশে ফিরে আসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আইওআরএ বৈঠকে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়টি অবহিত করেছিল।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স