ATN
শিরোনাম
  •  

জয়ের আশা জাগিয়েও পারল না বাংলাদেশ, সান্ত্বনার জয়ে হোয়াইওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

         
জয়ের আশা জাগিয়েও পারল না বাংলাদেশ, সান্ত্বনার জয়ে হোয়াইওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

জয়ের আশা জাগিয়েও পারল না বাংলাদেশ, সান্ত্বনার জয়ে হোয়াইওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

অবিশ্বাস্য এক জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পারল না বাংলাদেশ। শেষ ওভারে অ‍্যাডাম জ‍্যাম্পার বাউন্ডারিতে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া। যদিও ১৪৯ রানের ইনিংসে অস্ট্রেলিয়ার জয়ের মূল নায়ক কুপার কনোলি। ৪৮ রানে ৬ উইকেট নিয়েও দলকে জেতাতে পারলেন না শরিফুল ইসলাম।

মিরপুরে টসজয়ী বাংলাদেশের শুরুটা হয় দু:স্বপ্নের মতো। বার্টলেটের করা ইনিংসের চতুর্থ বলেই বোল্ড হয় সৌম্য সরকার। তানজিদ হাসান ও নাজমুল শান্তের ৫১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় টাইগাররা। তবে ৮ রানের ব্যবধানে এই দুই ব্যাটারের বিদায়ে আবার চাপে পড়ে স্বাগতিকরা।

লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ৯২ রানের জুটিতে ওই চাপ কাটিয়ে ওঠে বাংলাদেশ। খানিক পর পায়ের পেশির অস্বস্তিতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন লিটন। এরপর মোসাদ্দেক হোসেনকে নিয়ে জুটি গড়েন হৃদয়। মূলত এই তিন ব্যাটারের ফিফটিতে ভর করেই ২৭৪ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।

রান তাড়ায় কুপার কনোলি ও জশ ইংলিসের ব্যাটে ঝড়ো শুরু পায় অস্ট্রেলিয়া। মোস্তাফিজ-তাসকিনের করা প্রথম চার ওভারে ৪০ রান তোলেন তারা। পঞ্চম ওভারে জোড়া আঘাতে টাইগারদের ব্রেক থ্রু এনে দেন শরিফুল ইসলাম। তিন বলের মধ্যে তুলে নেন জস ইংলিস ও ম্যাট রেনশকে।

তবে একপ্রান্ত আগলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে জয়ের ভিত গড়েন দেন কনোলি । তাকে দারুন সঙ্গ দিয়েছেন মারনাশ লাবুশেন ও ক্যামেরন গ্রিন। ৪৯তম ওভারে মোস্তাফিজের বলে ১৪৯ রানে কনোলি বোল্ড হলে জমে ওঠে ম্যাচ।

জয়ের জন্য শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৩ রান, বাংলাদেশের এক উইকেট। তাসকিনের করা তৃতীয় বলে চার মেরে জাম্পা অজিদের জেতান ১ উইকেটে। সিরিজ জয়টা আগেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশের, শেষ ম্যাচে সান্ত্বনার জয়ে হোয়াইওয়াশের লজ্জা এড়ালো অস্ট্রেলিয়া।

রিপোর্ট : ই/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ