ATN
শিরোনাম
  •  

জার্মানি আজ রাতে মুখোমুখি হবে কুরাসাওয়ের

         
জার্মানি আজ রাতে মুখোমুখি হবে কুরাসাওয়ের

জার্মানি আজ রাতে মুখোমুখি হবে কুরাসাওয়ের

চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে প্রথমবার খেলতে আসা কুরাসাও। আতঙ্কিত নয় তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না জার্মানি। হিউস্টনে গ্রুপ ই-তে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় আজ রোববার (১৪ জুন) রাত ১১টায় জার্মানি মুখোমুখি হবে কুরাসাওয়ের। অন্যদিকে, রাত ২টায় এফ-গ্রুপে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ এশিয়ান জায়ান্ট জাপান।

গত দুই বিশ্বকাপে জার্মানির পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপ; টানা দুই আসরেই গ্রুপ পর্বের বৈতরণী পার হতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। সর্বশেষ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ট্রফি ছোঁয়া জার্মানির সামনে এবার সুবর্ণ সুযোগ গৌরব পুনরুদ্ধারের।

প্রথমবার খেলতে আসা কুরাসাওকে মোটেও হালকাভাবে নিচ্ছে না চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। কাগজে-কলমে কিংবা ফুটবল ঐতিহ্যে জার্মানির চেয়ে বহুগুণ পিছিয়ে থাকা কুরাসাও বরং সমীহই করছে। তবে নিজেদের শক্তি ও সামর্থ্যের ওপর পূর্ণ ভরসা রেখে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করতে আত্মবিশ্বাসী ইউরো জায়ান্টরা।

ভৌগোলিক ও জনসংখ্যার দিক থেকে কুরাসাও অত্যন্ত ছোট একটি অঞ্চল। নেদারল্যান্ডসের এই স্বায়ত্তশাসিত অঞ্চলের আয়তন মাত্র ৪৪৩ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১ লাখ ৫৬ হাজার। বিশ্বকাপের ইতিহাসেও সবচেয়ে ছোট দেশ হিসেবে প্রথমবার বিশ্বকাপে খেরতে এসে রেকর্ড গড়েছে কুরাসাও।

আরও একটি রেকর্ডের সামনে দাড়িয়ে দেশটি, তাদের কোচ ডিক অ্যাডভোকাট, যিনি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হতে যাচ্ছেন। শুধু রেকর্ড গড়েই ক্ষান্ত হতে চান না ৭৪ বছরের অ্যাডভোকাট। জার্মানিসহ বড় দলগুলোকে চমকে দিতে চায় তার দল।

এদিকে, রাতের আরেক ম্যাচে ডালাসে এশিয়ার পরাশক্তি জাপানের মুখোমুখি হবে চোটে বিপর্যস্ত নেদারল্যান্ডস। শুধু ইউরোপ ও এশিয়ার দুটি দেশের মধ্যকার লড়াই-ই নয় বরং ইনজুরিতে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়া দলের কোচ রোনাল্ড কোম্যানের কাছে কঠিন পরীক্ষাও।

সাম্প্রতিক সময়ে মাঠে বিধ্বংষী পারফরমেন্সই দেখাচ্ছে জাপান। কোচ হাজিমে মোরিয়াসুর দল প্রাক-মৌসুমে টানা ছয়টি জয় পেয়েছে। যদিও চোটের কারণে অভিজ্ঞ রক্ষণাত্মক মিডফিল্ডার ওয়াতারু এন্ডো এবং তারকা উইঙ্গার কাওরু মিতোমাকে হারিয়েছে তারা। তবে, ‘সামুরাই ব্লু’-দের স্কোয়াডে প্রতিপক্ষের রক্ষণ তছনছ করার জন্য প্রস্তুত আছেন অভিজ্ঞ দাইচি কামাদা ও আও তানাকার মতো তারকা ফুটবলাররা।

রিপোর্ট : কা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ