ATN
শিরোনাম
  •  

বুড়িগঙ্গায় জাবি শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার

         
বুড়িগঙ্গায় জাবি শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গায় জাবি শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর বসিলা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ মজুমদারের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বসিলা ব্রিজ এলাকায় তার মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

দীপ মজুমদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০তম ব্যাচের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিউক্যুলার বায়োলজি বিভাগের এবং শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী ছিলো।

নৌ পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, মৃতদেহের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড পাওয়া গেছে।

দীপ মজুমদারের সহপাঠীরা জানায়, গত শুক্রবার পরিবারের সাথে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে যান তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ বিষয়ে দীপের মা থানায় জিডি করেছিলেন। দীপের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ