সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে এ পর্যন্ত ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। যার মধ্যে রয়েছে মানিলন্ডারিং, পাসপোর্ট জালিয়াতি এবং অবৈধ সম্পদ অর্জন। একইসাথে তার সঙ্গীদের বিরুদ্ধেও চলছে অনুসন্ধান।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রভাবশালী পুলিশ কর্মকর্তা ছিলেন বেনজীর আহমেদ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই ২০২৪ সালের শুরুর দিকে তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন-দুদক। পাসপোর্ট জালিয়াতির অভিযোগে ওই বছরের অক্টোবরে সাবেক এই আইজিপিসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদক জানায়, সরকারি চাকরিজীবী হওয়ার পরও বেনজীর আহমেদ নীল বা লাল পাসপোর্ট নেননি। বরং ক্ষমতার অপব্যবহার করে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার আগেই দেশ ছাড়েন দুর্নীতির পাহাড়সম অভিযোগ থাকা সাবেক এই আইজিপি।
এর আগে, তার ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ পেয়ে চারটি এবং বেনজীর আহমেদের নিজের ১৩ কোটি টাকার মানিলন্ডারিং পেয়ে আরও একটি মামলা করে দুদক।
বেনজীর আহমেদের গোপালগঞ্জে থাকা রিসোর্ট, নারায়ণগঞ্জ ডুপ্লেক্স বাড়ি এবং ঢাকার দুটি ফ্ল্যাট জব্দ করেছে দুদক।
রিপোর্ট : তা.সৌ/মা. হা