ATN
শিরোনাম
  •  

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচেই জিতলো স্কটল্যান্ড

         
২৮ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচেই জিতলো স্কটল্যান্ড

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচেই জিতলো স্কটল্যান্ড

৫২ বছর বিশ্বকাপে আসা হাইতিকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে স্কটল্যান্ড। এবার ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে এই জয় পায় স্কটিশরা। গ্রুপ-সি’তে তারা ব্রাজিল-মরক্কোকে টপকে উঠেছে শীর্ষে।

২৮-এর সঙ্গে ২৮-এর মিল। বস্টন স্টেডিয়ামে, ২৮ মিনিটে জন ম্যাকগিন ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা স্কটল্যান্ডের হয়ে প্রথম গোল করলেন। গোলটা ভাগ্যগুনে হলেও বিল্ডআপটা ছিল দারুণ।

ফিফা র‍্যাংকিংয়ের ৩৭-এ থাকা স্কটল্যান্ডের চেয়ে ৪৭ ধাপ পিছিয়ে থাকা হাইতি একেবারেই চুপচাপ ছিল না। গোলশোধের চেষ্টা চালিয়েছে। কিন্তু সেসব রুখে দিয়েছে স্কটিশরা।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া স্কটল্যান্ড দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে। তবে সুসংঠিত হাইতিয়ান রক্ষণের বিপক্ষে পেরে ওঠেনি।

হাইতি যেকোনো সমতা আনার মতো সামর্থ দেখিয়েও পারেনি। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলে যাওয়া সনি নর্দের দেশের অভিজ্ঞতার অভাবটাই ব্যবধান গড়ে দিয়েছে। তাই ম্যাকগিনের করা গোলটি ধরে রেখেই ৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেলো স্কটল্যান্ড।

রিপোর্ট : প. কু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ