৮০ বছর বয়সে পা রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে ক্ষমতাসীন থাকা সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি।
বিশেষ এই দিনকে ঘিরে বিভিন্ন আয়োজন করেছে হোয়াইট হাউস। জন্মদিন উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প একটি বক্সিং ইভেন্ট উপভোগ করবেন। যেখানে ১৪ জন তারকা লড়বেন।
১৯৪৬ সালের ১৪ জুন নিউইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন ট্রাম্প। তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং মা মেরি অ্যান ম্যাকলিওড। শৈশবে চঞ্চল ও দৃঢ়চেতা স্বভাবের কারণে নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে পাঠানো হয় তাকে। পরে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন ট্রাম্প।
ব্যবসা থেকে রাজনীতিতে এসে ২০১৬ সালে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানে হিলারি ক্লিনটনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হন ট্রাম্প।
রিপোর্ট : রা. মু/মা. হা