মেক্সিকোর দক্ষিণাঞ্চলের একটি এলাকায় সশস্ত্র হামলায় এক মেয়র নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যে অঞ্চলে এ ঘটনা ঘটেছে সেখানে মাদক পাচারের রুট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিভিন্ন মাদক চক্রের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে।
ওয়াহাকা রাজ্যের প্রসিকিউটরদের এক বিবৃতিতে জানানো হয়, প্রায় সাত হাজার জনসংখ্যার শহর সান মিগেল আমাতিতলানের মেয়র জোয়েল ব্রাভো হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। তবে হামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
ঘটনার পর ওয়াহাকার গভর্নর সালোমোন হারা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ‘ওয়াহাকায় আমরা আইন নিজের হাতে তুলে নেওয়া এবং সহিংসতার কোনো প্রশ্রয় দেব না।’
প্রসিকিউটররা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে একটি বিশেষ ট্যাকটিক্যাল ইউনিট কাজ শুরু করেছে। এ অভিযানে ফেডারেল বাহিনীর সহযোগিতাও নেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওয়াহাকা রাজ্যে জালিস্কো নুয়েভা জেনারাসিওন এবং সিনালোয়া কার্টেল নামে দুটি শক্তিশালী মাদক চক্র সক্রিয় রয়েছে। প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী এই রাজ্যটি তাদের কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়।
উল্লেখ্য, ২০০৬ সালে মেক্সিকোতে মাদক-সংশ্লিষ্ট সহিংসতা ব্যাপক আকার ধারণ করার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১০০ জন মেয়র হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স