অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ, টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা
ইতিহাস গড়ে টানা দুই ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার লক্ষ্য সফরকারীদের হোয়াইটওয়াশ করা। সেই লক্ষ্য সামনে রেখে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে টাইগাররা।
মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। বেলা ১১টায় শুরু হয়েছে ম্যাচটি।
শেষ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে চোট পাওয়ায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্রামে রাখা হয়েছে পেসার নাহিদ রানাকেও।
তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম। মিরাজের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করছেন দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, অলি পিকে ও অ্যাডাম জাম্পা।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স