আজই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, সংশয়ে ইরান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত চুক্তিটি আজ রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তি স্বাক্ষরের নির্ধারিত সময় নিয়ে এর আগেই সংশয় প্রকাশ করেছে ইরান। খবর বিবিসির।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ‘সবার জন্য উন্মুক্ত’ হয়ে যাবে।
দুই দেশের আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী পাকিস্তানও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে তারা ‘ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি’ নিচ্ছে বলেও উল্লেখ করেছে।
তবে ট্রাম্পের এ ঘোষণার আগে শনিবার (১৩ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই চুক্তি স্বাক্ষরের সম্ভাব্য সময়সূচি নিয়ে নিশ্চিত কোনো তথ্য দেননি।
তিনি বলেন, ‘সমঝোতা স্মারক স্বাক্ষরের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে আমাদের অপেক্ষা করতে হবে। তবে এটি রোববার হবে না।’
অন্যদিকে, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, ‘চুক্তিটি রোববার স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। স্বাক্ষর হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে।’
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, ‘উপযুক্ত সময়ে, যখন সবকিছু শান্ত থাকবে, আমরা সেখানে গিয়ে “নিউক্লিয়ার ডাস্ট” সংগ্রহ করব।’ পরে সেগুলো ধ্বংস করা হবে বলেও জানান তিনি।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স