ATN
শিরোনাম
  •  

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু

         
নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন।

আজ শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের সেনবাগ উপজেলার কেশারপাড় এলাকার মুন্সি দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহতদের ছাতারপাইয়া বাজারে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত দুই ভাই হলেন, আসিফ ও আরিফ। তারা দুজন সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্ণাকার বাড়ির মো. আলমের ছেলে। মো. আলম পেশায় সিএনজি অটোরিকশাচালক।

আহত ব্যক্তি হলেন, একই এলাকার শাওন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সেনবাগ থানার আবদুর রহিম সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ