ATN
শিরোনাম
  •  

ভারতের নতুন সেনাপ্রধান লে. জেনারেল ধীরাজ শেঠ

         
ভারতের নতুন সেনাপ্রধান লে. জেনারেল ধীরাজ শেঠ

ভারতের নতুন সেনাপ্রধান লে. জেনারেল ধীরাজ শেঠ

ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী প্রধান নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। আগামী ৩০ জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অবসর নিলে ধীরাজ শেঠ তার স্থলাভিষিক্ত হবেন।

তিনি বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রায় চার দশকের সামরিক কর্মজীবনে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠের বিভিন্ন কৌশলগত, অপারেশনাল এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী রূপান্তরের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

কর্মজীবনে তিনি একটি আর্মার্ড রেজিমেন্ট, একটি আর্মার্ড ব্রিগেড এবং জম্মু ও কাশ্মীরে একটি কাউন্টার-ইনসার্জেন্সি ফোর্সের কমান্ডিং অফিসার হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি সেনাবাহিনীর অ্যামার্ড কোর-এ কমিশন লাভ করেন। লেফটেন্যান্ট জেনারেল শেঠ পুনের খাদকওয়াসলার মর্যাদাপূর্ণ ন্যাশনাল ডিফেন্স একাডেমির সাবেক ছাত্র।

রিপোর্ট : আ. সা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ