বিশ্বকাপ খেলতে যাওয়া ইংল্যান্ড দলের বুটসহ সরঞ্জাম চুরি
বিশ্বকাপে মাঠে নামার আগেই অন্য রকম অভিজ্ঞতা হলো হ্যারি কেইনদের। সেটা অবশ্য সুখকর নয়। কানসাস সিটিতে অনুশীলনে নামার আগে চুরি হয়ে গেছে ইংল্যান্ড দলের বুট।
যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে দলের বেস ক্যাম্পে সরঞ্জাম পাঠানোর সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ইংল্যান্ডের প্রাক-টুর্নামেন্ট ক্যাম্প ফ্লোরিডা থেকে সরঞ্জামগুলো সোয়োপ সকার ভিলিজে নেওয়া হচ্ছিল, যেখানে শনিবার দল পৌঁছানোর পর অনুশীলন শুরু করার কথা।
ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চুরি হওয়া সামগ্রীর মধ্যে ফুটবল ও বুটও রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কানসাস সিটির স্থানীয় পুলিশ।
চুরি যাওয়া মালামালের মধ্যে বুটের পাশাপাশি অফিশিয়াল টুর্নামেন্ট বল এবং অনুশীলনের অন্যান্য সরঞ্জামও রয়েছে বলে জানিয়েছে ইংল্যান্ডের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, কানসাস সিটিতে পৌঁছানো একটি দলের গাড়ি থেকে সরঞ্জাম চুরির সম্ভাব্য ঘটনার তদন্ত চলছে। গাড়িটি এসে পৌঁছানোর পর কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে না।
কানসাস সিটি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এরই মধ্যে দুজন সন্দেহভাজনকে আটক করেছে স্থানীয় প্রসাশন।
এই চুরির ঘটনা ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। আগামী বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা তাদের।
ইংল্যান্ড দল শনিবার তাদের বিশ্বকাপ বেস ক্যাম্পে পৌঁছাবে। এর আগে গরম ও আর্দ্র আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে তারা ফ্লোরিডায় অবস্থান করছিল। সেখানে তারা প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে খেলেছে।
বিশ্বকাপে অংশ নেওয়া আরও কয়েকটি দলও কানসাস সিটি বা এর আশপাশে নিজেদের বেস ক্যাম্প স্থাপন করেছে। এর মধ্যে রয়েছে আলজেরিয়া, আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা