বাংলাদেশের দর্শকদের বিশ্বকাপ শুরু ব্রাজিল ম্যাচ দিয়ে
হেক্সা শুধু একটা শব্দ নয়.. একটা দলের স্বপ্ন। এই স্বপ্ন বয়ে বেড়ানো দলটির নাম ব্রাজিল। এবার সেই স্বপ্ন পূরণে সবকিছু করতে প্রস্তুত দক্ষিণ আমেরিকার দলটি।
বাংলাদেশ সময় আগামীকাল রোববার ভোরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার দেশ মরক্কোর মুখোমুখি হবে ৫ বারের চ্যাম্পিয়নরা। ম্যাচটি শুরু হবে এদিন ভোর ৪টায়। বাংলাদেশের দর্শকদের বিশ্বকাপও যেন শুরু হবে এই ম্যাচ দিয়ে।
গত ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপ শুরু হয় মেক্সিকো- দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে। তবে বিশেষ করে দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশের ফুটবল ভক্তদের কাছে ফুটবলের মহাযজ্ঞ মানেই যেন ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা। দক্ষিণ এশিয়ায় ফুটবল ভক্তরা মূলত দুই ভাগে বিভক্ত। এবং এই সমর্থক দলের লড়াইটা সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আরও আগে।

এবার পর্দায় দেখার অপেক্ষা। সেই অপেক্ষা শেষ হচ্ছে রোববার ভোরে যখন ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে। আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৭ জুন, তাই আপাতত দুই দলের সমর্থকদের চোখ ব্রাজিলের ম্যাচে। সেলেসাওরা এবারকার হেক্সা পুরণের স্বপ্নযাত্রায় প্রথম ম্যাচে মহাতারকা নেইমারকে পাচ্ছে না।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে খেলতে নামার আগে সংবাদ সম্মেলন করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
(নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে বলে আশা করা হচ্ছে।)
২০২২ কাতার বিশ্বকাপ থেকে কোয়ার্টার ফাইনাল খেলে বিদায় নেয়া ব্রাজিল চেনা ছন্দে ফিরতে এরই মধ্যে বদলেছে ৪জন কোচ। সবেশেষ রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেত্তির হাত ধরে শিরোপা খরা কাটাতে প্রস্তুত সেলেসাওরা।

সর্বশেষ ২০০২ সালে ট্রফি ক্যাবিনেটে বিশ্বকাপের ৫ম শিরোপা তোলে ব্রাজিল। এরপর আরও ৫টা আসরে খেলে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে ফুটবল পরাশক্তিদের। সুসময়ের অপেক্ষায় কেটে গেছে দুই যুগ। এবার ফুটবল বিধাতা মুখ তুলে তাকাবে, আশা ব্রাজিল সমর্থকদের।
রিপোর্ট : কা/মা. হা