সরকারের ব্যয়ের তুলনায় রাজস্ব আয় কম হলে আগামী অর্থবছরের বাজেটে বড় ঘাটতি তৈরি হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। রাজস্ব আয় না বাড়ালে ঘাটতি বাজেটের ঋণ প্রাপ্তিও কঠিন হবে বলেও মত তাদের।
আজ শনিবার (১৩ জুন) গবেষণা সংস্থা পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার-পিটিইআরসি'র বাজেট বিশ্লেষণে এসব কথা বলেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা।
প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড -এনবিআর সংগ্রহ করবে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। যদিও ঐতিহাসিকভাবে রাজস্ব আহরণ বাংলাদেশের অর্থনীতির অন্যতম দুর্বল ক্ষেত্র।
এমন বাস্তবতায় গবেষণা সংস্থা-পিটিইআরসি'র বাজেট বিশ্লেষণে বক্তারা জানান, আন্তর্জাতিক মানদণ্ডে সরকারের ঋণ নেয়ার সক্ষমতা কম। ফলে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ বেশি নিলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে কর্মসংস্থান বাধাগ্রস্ত হতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ মনে করেন, বাজেটের আকার বাড়িয়ে জনগণের বাহবা নেয়ার চেয়ে বাজেট বাস্তবায়ন করা জরুরি।
এদিকে, শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে, দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ-আইসিএবি, স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জনে তাগিদ দিয়েছে কর ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে।
একই সাথে ঘাটতি বাজেট পূরণে ব্যাংকিং ব্যবস্থা থেকে অর্থায়ন করা হলে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্থ হবে বলেও সতর্ক করে আইসিএবি।
রিপোর্ট : মা. সে/মা. হা