ইনজুরি কাটিয়ে আর্জেন্টিনার অনুশীলনে ফিরলেন এমিলিয়ানো মার্টিনেজ
ডান হাতের অনামিকার চোট থেকে সেরে উঠে প্রথমবারের মতো আর্জেন্টিনা দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বৃহস্পতিবার জাতীয় দলের অনুশীলন সেশনে পুরো সময় অংশ নেন তিনি।
গত ২০ মে ইউরোপা লিগের ফাইনালের আগে অনুশীলনের সময় আঙুলে চোট পান মার্টিনেজ। আঘাতের কারণে তার আঙুল ভেঙে যায়। এরপরও তাকে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে রাখা হয়। তবে ইনজুরির কারণে বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
সম্প্রতি দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন শেষ করার পর সর্বশেষ মেডিকেল পরীক্ষায় খেলার জন্য পুরোপুরি ফিট হিসেবে বিবেচিত হয়েছেন এই গোলরক্ষক। ফলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা এখন অনেকটাই উজ্জ্বল।
চোটের কারণে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি মার্টিনেজ। তবে বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে তাকে শুরুর একাদশে দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।
ক্লাব ফুটবলেও দুর্দান্ত সময় পার করছেন অ্যাস্টন ভিলার এই তারকা গোলরক্ষক। তার অসাধারণ পারফরম্যান্সে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমে চতুর্থ স্থান অর্জন করে অ্যাস্টন ভিলা। ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ইউরোপা লিগের বর্ষসেরা দলেও জায়গা করে নেন তিনি।
আর্জেন্টিনার হয়ে বড় টুর্নামেন্টগুলোতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মার্টিনেজ। ২০২২ বিশ্বকাপে দলের শিরোপা জয়ে অন্যতম নায়ক ছিলেন তিনি এবং আসরের সেরা গোলরক্ষক নির্বাচিত হন। এছাড়া ২০২৪ কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুবাদে টুর্নামেন্টের গোল্ডেন গ্লাভস পুরস্কারও জেতেন এই অভিজ্ঞ গোলরক্ষক।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২২ জুন অস্ট্রিয়া এবং ২৮ জুন জর্ডানের মুখোমুখি হবে তারা।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স