চোটে বিশ্বকাপ শেষ জাপান অধিনায়কের, দিলেন অবসরের ঘোষণা
২০২৬ ফিফা বিশ্বকাপের ঠিক আগে বড় দুঃসংবাদ পেল জাপান। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের মাত্র তিন দিন আগে বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়িয়েছেন অধিনায়ক ওয়াতারু এন্দো। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণাও দিয়েছেন ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ মিডফিল্ডার। ইএসপিএনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এন্দো বলেন, ‘বিশ্বকাপ দলে থাকতে না পারার কষ্ট অবশ্যই আছে। তবে কাতার বিশ্বকাপের পর অধিনায়ক হিসেবে দলের সঙ্গে যে পথচলা করেছি, তা নিয়ে আমি গর্বিত।’
জাতীয় দলের হয়ে নিজের অধ্যায়ের সমাপ্তি টানার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, ‘এই বিশ্বকাপ অভিযানের মাধ্যমেই জাতীয় দলের সঙ্গে আমার যাত্রা শেষ হচ্ছে। এখন থেকে আমি একজন সমর্থক হিসেবে জাপানকে সমর্থন করব। আমার বিশ্বাস, একদিন জাপান বিশ্বকাপ জিতবেই।’
গত ফেব্রুয়ারিতে লিভারপুলের হয়ে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে পায়ে গুরুতর চোট পান এন্দো। সেই চোটে তার মৌসুমও শেষ হয়ে যায়। পরে ৩১ মে টোকিওতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলে ফিরেছিলেন তিনি। জাপান ওই ম্যাচে ১-০ গোলের জয় পেলেও বিরতির পর আর মাঠে নামেননি এন্দো।
এরপর মেক্সিকোতে অনুষ্ঠিত জাপানের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি। এমনকি পূর্ণাঙ্গ অনুশীলনেও অংশ নিতে পারেননি। সোমবার বিশ্বকাপ ঘাঁটি ন্যাশভিলে পৌঁছে অনুশীলনে যোগ দিলেও নির্ধারিত সময়ের মধ্যে পুরোপুরি ফিট হয়ে ওঠা সম্ভব হয়নি তার।
এ প্রসঙ্গে এন্দো বলেন, ‘চোট পাওয়ার পর থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। তাই কোনো আক্ষেপ নেই।’
২০১৫ সালে জাপানের জার্সিতে অভিষেক হয় এন্দোর। জাতীয় দলের হয়ে ৭৩টি ম্যাচ খেলে চার গোল করেছেন তিনি। ২০১৮ ও ২০২২—দুই বিশ্বকাপেই জাপানের প্রতিনিধিত্ব করেন এই মিডফিল্ডার। বিশেষ করে কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনের বিপক্ষে জাপানের স্মরণীয় দুই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
এন্দোর অবসরের ফলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় অধিনায়ককে বিদায় জানাল জাপান। এর আগে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচটিই ছিল সাবেক অধিনায়ক মায়া ইয়োশিদার বিদায়ী ম্যাচ। দেশটির গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নতুন অধিনায়কের দায়িত্ব পেতে পারেন কো ইতাকুরা।
বিশ্বকাপের আগে চোট সমস্যায় বেশ ভুগছে জাপান। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দলে জায়গা হয়নি কাওরু মিতোমার। অন্যদিকে হাঁটুর গুরুতর চোটে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তাকুমি মিনামিনো।
নেদারল্যান্ডস, তিউনিসিয়া ও সুইডেনকে নিয়ে গঠিত কঠিন গ্রুপে এবারের বিশ্বকাপে লড়বে জাপান।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স