গ্রুপ পর্বেই জমজমাট লড়াই, বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ৫ ম্যাচ
ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ। দলসংখ্যা বাড়ায় ম্যাচের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এবারের আসরের গ্রুপপর্বেই অনুষ্ঠিত হবে মোট ৭২টি ম্যাচ। এত বিপুল সংখ্যক ম্যাচের মধ্যে কিছু লড়াই শুরু থেকেই ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
দলগুলোর বর্তমান শক্তি, তারকা খেলোয়াড়দের উপস্থিতি এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা গ্রুপপর্বের সবচেয়ে আকর্ষণীয় পাঁচটি ম্যাচের তালিকা প্রকাশ করেছে।
ব্রাজিল বনাম মরক্কো: সেলেসাওদের শুরুতেই বড় চ্যালেঞ্জ
১৪ জুন নিউ জার্সিতে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং মরক্কো। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপ মিশন শুরু করতে যাওয়া ব্রাজিলের অন্যতম ভরসা ভিনিসিয়ুস জুনিয়র।
অন্যদিকে, কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ইতিহাস গড়া মরক্কো এবারও বড় সাফল্যের স্বপ্ন দেখছে। আশরাফ হাকিমি ও ব্রাহিম দিয়াজদের নিয়ে গড়া দলটি ব্রাজিলকে কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে।
নেদারল্যান্ডস বনাম জাপান: ইউরোপীয় শক্তির বিপক্ষে এশিয়ার সেরা চ্যালেঞ্জ
একই দিনে ডালাসে অনুষ্ঠিত হবে ‘এফ’ গ্রুপের আরেকটি বহুল প্রতীক্ষিত ম্যাচ। নেদারল্যান্ডস এখনও বিশ্বকাপ শিরোপার স্বাদ পায়নি। তবে তাদের সামনে থাকবে এশিয়ার অন্যতম সেরা দল জাপান।
কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে বিশ্বকে চমকে দেওয়া জাপান এবারও নিজেদের সামর্থ্য দেখাতে প্রস্তুত।
ফ্রান্স বনাম সেনেগাল: ২৪ বছর পর আবার মুখোমুখি
১৬ জুন নিউ জার্সিতে দেখা হবে ফ্রান্স ও সেনেগালের। ২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তৎকালীন চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল সেনেগাল।
দীর্ঘ ২৪ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল। ‘মৃত্যুকূপ’ হিসেবে পরিচিত গ্রুপ ‘আই’-এ এই ম্যাচের ফলাফল গ্রুপসেরার লড়াইয়ে বড় ভূমিকা রাখতে পারে।
ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: পুরোনো হিসাব চুকানোর সুযোগ
১৭ জুন ডালাসে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার লড়াই। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া। ফলে এই ম্যাচে প্রতিশোধের অনুপ্রেরণাও থাকবে ইংলিশদের। নতুন কোচ থমাস টুখেলের অধীনে প্রথম বড় টুর্নামেন্ট খেলতে নামা ইংল্যান্ডের জন্য এটি হবে গুরুত্বপূর্ণ পরীক্ষা।
কলম্বিয়া বনাম পর্তুগাল: গ্রুপপর্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ
২৭ জুন মায়ামিতে অনুষ্ঠিত হবে গ্রুপ ‘কে’-এর অন্যতম আলোচিত ম্যাচ। কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এই ম্যাচে মুখোমুখি দেখা যেতে পারে লুইস দিয়াজ, হামেস রদ্রিগেজ এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
ম্যাচটির সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। পুনর্বিক্রয় বাজারে একটি টিকিটের মূল্য ২ হাজার ২০০ থেকে ৩ হাজার মার্কিন ডলারের মধ্যে পৌঁছেছে, যা এটিকে গ্রুপপর্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচে পরিণত করেছে।
বিশ্বকাপের গ্রুপপর্বে আরও অনেক আকর্ষণীয় ম্যাচ থাকলেও ফুটবলবিশ্বের নজর সবচেয়ে বেশি থাকবে এই পাঁচটি হাই-ভোল্টেজ লড়াইয়ের দিকে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স