সেরা ৬৭ করদাতাকে পুরস্কার ও বিশেষ সুবিধা দিবে সরকার: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
কর প্রদানে উৎসাহ বৃদ্ধি এবং করদাতাদের সামাজিক স্বীকৃতি দিতে ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই নীতিমালার আওতায় বিভিন্ন খাতে সর্বোচ্চ কর প্রদানকারীসহ মোট ৬৭ জনকে ‘সেরা করদাতা’ হিসেবে সম্মাননা দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমাজে কর প্রদানের সংস্কৃতি গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, নীতিমালার আওতায় খাতভিত্তিক সর্বোচ্চ কর প্রদানকারী ২২ জনসহ মোট ৬৭ জনকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হবে। নির্বাচিত করদাতাদের জন্য বিভিন্ন বিশেষ সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে।
সেরা করদাতারা জাতীয় দিবস ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। এছাড়া জেলা ও জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ, সার্কিট হাউসে অগ্রাধিকার ভিত্তিতে সেবা গ্রহণ, সরকারি হাসপাতালে কেবিন সুবিধা এবং বিভিন্ন যানবাহনের টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন।
এর পাশাপাশি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ এবং বিভিন্ন ক্রীড়া আয়োজনের টিকিট সংগ্রহেও বিশেষ সুবিধা দেওয়া হবে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়েছে। সরকারের মতে, করদাতাদের সম্মানিত করার মাধ্যমে কর প্রদানে আগ্রহ বাড়বে এবং রাজস্ব আহরণে ইতিবাচক প্রভাব পড়বে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি