ATN
শিরোনাম
  •  

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক পদার্থের সন্ধান মিলেছে, ভবন লকডাউন

         
পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক পদার্থের সন্ধান মিলেছে, ভবন লকডাউন

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক পদার্থের সন্ধান মিলেছে, ভবন লকডাউন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক পদার্থের সন্ধান মিলেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছেন দমকলকর্মীরা।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আর্লিংটন কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছে, সন্দেহজনক বস্তু পাওয়া ভবনটি লকডাউন করা হয়েছে। এটির কয়েকটি তলা থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, জরুরি পরিষেবা সংস্থার কর্মীরা সারা শরীর গ্যাস মাস্ক ও রাসায়নিক সুরক্ষা আবরণ নিয়ে উদ্ধারকাজ শুরু করেছেন।

পেন্টাগনের মুখপাত্র সেন পারনেল ইমেইলে পাঠানো এক বার্তায় বলেন, পেন্টাগনে ভবন ও অবস্থানকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। ওই ব্যবস্থাগুলো বায়ুর গুণগত মানে একটি সমস্যা শনাক্ত করেছে। বিষয়টির রহস্য পুরোপুরি উন্মোচন না করার পর্যন্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, “প্রতিরক্ষা বিভাগ নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করছে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় ‘শেল্টার-ইন-প্লেস’ বা নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সহায়তার জন্য সংশ্লিষ্ট বিভাগ প্রস্তুত রয়েছে।”

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির দ্বিতীয় থেকে পঞ্চম তলা লকডাউন করা হয়েছে। এর আওতায় কয়েকটি করিডোরও রয়েছে।

পাঁচ কোণবিশিষ্ট পেন্টাগন ভবন বিশ্বের বৃহত্তম অফিস ভবনগুলোর একটি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আলকায়েদা পরিচালিত সন্ত্রাসী হামলার সময় ভবনটি আঘাতপ্রাপ্ত হয়েছিল।

সূত্র: রয়টার্স

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ