জাতীয় সংসদে বাজেট পেশ করছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী
২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১১জুন) বিকেল তিনটায় দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদের প্রথম বাজেট জাতীয় সংসদে বাজেট পেশ শুরু করেছেন তিনি।
দেশের অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনাকে এগিয়ে নিতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদের প্রথম বাজেট।
নিম্নবিত্তকে স্বস্তি আর বিনিয়োগে গতি এনে অর্থনৈতিক ভঙ্গুরতা থেকে উত্তরণের চেষ্টা থাকছে বাজেটে। ৬০টি নিত্যপণ্যের উৎসে কর কমানো, কৃষি উৎপাদন ও সরবরাহ বাড়াতে কৃষিতে ভর্তুকি, আমদানি শুল্ক কমানোসহ নানা পদক্ষেপে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ৭ থেকে সাড়ে সাত শতাংশে মুল্যস্ফীতি ধরে রাখার চেষ্টা। পাশাপাশি কম আয়ের মানুষকে সুরক্ষা দিতে বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সামাজিক খাতে আনা হচ্ছে নতুনত্বও।
নতুন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতনভাতা বাড়াতে থাকছে নতুন পে স্কেল নিয়ে সুখবরও। বাড়ছে করমুক্ত আয়ের সীমাও। বিভিন্ন খাতে ভর্তুকি থাকছে ১ লাখ কোটি টাকার বেশি।
রিপোর্ট : মা. সে/মা. হা