ATN
শিরোনাম
  •  

প্রস্তুতি ম্যাচে পর্তুগাল ও ইংল্যান্ডের জয়

         
প্রস্তুতি ম্যাচে পর্তুগাল ও ইংল্যান্ডের জয়

প্রস্তুতি ম্যাচে পর্তুগাল ও ইংল্যান্ডের জয়

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল। তবে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ের রাতেও আলোচনায় ক্রিস্টিয়ানো রোনালদো। নাইজেরিয়ার বিপক্ষে একাধিক সহজ সুযোগ নষ্ট করেছেন পর্তুগিজ মহাতারকা। এদিকে, ইংল্যান্ড ৩-০ গোলে হারিয়েছে কোস্টারিকাকে।

ম্যাচজুড়ে নিজের ছায়া হয়ে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমার্ধে একটি এবং বিরতির পর আরও দুটি সহজ সুযোগ হাতছাড়া করেন তিনি। ২৩ মিনিটে পেড্রো নেটোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। তবে ৩৭ মিনিটে অ্যাডামসের গোলে সমতায় ফেরে নাইজেরিয়া।

দ্বিতীয়ার্ধে বদলি নেমে ফ্রান্সিসকো কনসেইসাও দুর্দান্ত এক শটে জয়সূচক গোল করেন। তাতেই জয় নিশ্চিত হয় ইউরোর সাবেক চ্যাম্পিয়নদের। তবে রোনালদোর ফর্ম নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

অনেকেই মনে করছেন, তরুণ গঞ্জালো রামোস হতে পারেন পর্তুগালের আরও কার্যকর বিকল্প। এদিকে, ইংল্যান্ডও তাদের প্রস্তুতি শেষ করলো ভালোভাবে। ডেকলান, গর্ডন ও ওয়াটকিনসের গোলে কোস্টারিকাকে হারিয়েছে থ্রি লায়ন্স।

রিপোর্ট : জে. চে/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ