বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় গাড়ির ধাক্কায় ইয়াকুব আলী (৫০) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
বুধবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানার বিজয় সরণি মিরপুর রোডে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ইয়াকুব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক রাত আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত ইয়াকুব আলী ছেলে সিয়াম আহমেদ মানিক জানান, তাঁদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার উলানিয়া গ্রামে। বর্তমানে মিরপুর পল্লবী ১২ নম্বর সেকশন এলাকায় থাকেন। মিরপুরে তাদের বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা আছে।
সিয়াম আহমেদ আরও জানান, রাতে তাঁর বাবা ব্যবসার কাজে জুরাইনের পোস্তগোলা এলাকায় যান। সেখান থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে মিরপুরের বাসায় ফিরছিলেন। বিজয় সরণি এলাকায় আসার পর মোটরসাইকেলটিকে পেছন থেকে বসুন্ধরা গ্রুপের টিএস স্পোর্টস চ্যানেলের একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন ইয়াকুব আলী। মোটরসাইকেল চালক ইয়াকুব আলীকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যান। পরে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে আনার পর তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাফরুল থানার উপপরিদর্শক মো. ইউসুফ আলী ভূঁইয়া জানান, ঘটনার পরপরই বসুন্ধরা গ্রুপের টিএস স্পোর্টসের গাড়ি চালক ফরহাদ (২৫) নিজেই মাইক্রোবাসে করে আহত ব্যক্তিকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে আনার পর ওই ব্যক্তি মারা যান।
গাড়িচালক ফরহাদ থানা হেফাজতে আছে। তবে গাড়িটি পাওয়া যায়নি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা