ওমান উপসাগরে তেলের ট্যাঙ্কারে মার্কিন হামলা, তিন ভারতীয় নাবিক নিখোঁজ
হরমুজ প্রণালির ওমান উপকূলে একটি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার শিকার পালাওয়ের পতাকাবাহী ট্যাঙ্কারটির ২৮ নাবিকের মধ্যে ২৪ জনই ভারতীয়। ২১ জনকে উদ্ধার করা গেলেও এখনও ৩ জন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন।
বুধবার সেত্তেবেল্লো নামক ট্যাংকারটির ইঞ্জিন রুমে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে যুক্তরাষ্ট্র। এতে সেখানে আগুন ধরে যায়।
এটি ওমানি বন্দর সোহর থেকে ২০ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরান সংশ্লিষ্ট কোনো জাহাজ চলার চেষ্টা করলে সেগুলোকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, অথবা হামলা চালিয়ে নিষ্ক্রিয় করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ট্যাঙ্কারটি নৌ-অবরোধ লঙ্ঘনের মাধ্যমে ইরান থেকে তেল পরিবহনের চেষ্টা করছিল। হামলার নিন্দা জানাতে যুক্তরাষ্ট্রের একজন দূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
রিপোর্ট : আ. সা/মা. হা