ATN
শিরোনাম
  •  

জামালপুরের রামরামপুর সীমান্তে শুন্য রেখায় থাকা ব্যক্তিকে থানায় সোপর্দ

         
জামালপুরের রামরামপুর সীমান্তে শুন্য রেখায় থাকা ব্যক্তিকে থানায় সোপর্দ

জামালপুরের রামরামপুর সীমান্তে শুন্য রেখায় থাকা ব্যক্তিকে থানায় সোপর্দ

জামালপুরের রামরামপুর সীমান্তে শুন্য রেখায় থাকা ব্যক্তিকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করেছে বিজিবি।

ষষ্ঠী চন্দ্র বর্মন নামে ওই ব্যক্তি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চান্দলাই গ্রামের বাবু চন্দ্র বর্মনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন তিনি।

জামালপুর ৩৫ বিজিবি সূত্র জানায়, পরিবারের লোকজনের কাছে তাকে হস্তান্তর করা হবে। ষষ্ঠী চন্দ্র বর্মন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

এদিকে, গত কয়েকদিন ভারতীয় নাগরিক পুশইনের চেষ্টা নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা থাকলেও আজ বৃহস্পতিবার জামালপুরের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে আছে বিজিবি ও সীমান্ত এলাকার মানুষ।

সীমান্তে শুন্য রেখা অতিক্রম না করতে প্রত্যেকটি নাগরিককে অনুরোধ করেছেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান। তিনি বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ