ATN
শিরোনাম
  •  

বিএসএফ’র পুশইন ঠেকাতে রৌমারী সীমান্তে বিজিবি ও জনতার পাহারা

         
বিএসএফ’র পুশইন ঠেকাতে রৌমারী সীমান্তে বিজিবি ও জনতার পাহারা

বিএসএফ’র পুশইন ঠেকাতে রৌমারী সীমান্তে বিজিবি ও জনতার পাহারা

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন ঠেকাতে পাহারায় রয়েছেন বিজিবি ও স্থানীয়রা। বিএসএফের যে কোনো ধরনের পুশইনের চেষ্টা রুখে দিতে তৎপর রয়েছেন তারা।

বুধবার (১০ জুন) রাতে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার, গ্রাম পুলিশসহ স্থানীয় তরুণ, যুবক ও বয়োজ্যেষ্ঠরা শক্ত অবস্থানে থেকে পাহারা দিচ্ছেন। স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সীমান্তের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রৌমারী উপজেলার খেওয়ারচর সীমান্তের আন্তর্জাতিক ১০৬৯ নম্বর মেইন পিলারের ২৪টি সাব পিলারের নিকটবর্তী ভারতের সদরটিলা বিএসএফ ক্যাম্পের নিকট কাঁটাতারের বেড়ার কাছে ট্রাকে করে বেশ কিছু ভারতীয় মুসলিম নাগরিককে জড়ো করা হয়েছে। তাদের অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালানো হচ্ছে- এমন খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় এলাকায় মাইকিং করা হয়। খবর পেয়ে মুহূর্তের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সীমান্তের দিকে ছুটে যান হাজারো মানুষ। কোনোভাবেই যেন অনুপ্রবেশ করতে না দেওয়া হয়, সেজন্য পুরো সীমান্তজুড়ে কঠোর পাহারা বসিয়েছেন গ্রামবাসী।

খেওয়ারচর বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক সুমন আলী কালবেলাকে, সীমান্তে পুশইন ঠেকাতে সাধারণ জনগণের পাশাপাশি বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক ও শক্ত অবস্থানে রয়েছেন। কোনো ধরনের পুশইন বরদাশত করা হবে না। এর আগেও বিএসএফ কয়েক দফায় পুশইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার থেকে শুরু করে বুধবার রাত পর্যন্ত রৌমারী সীমান্তে পুশইনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র উত্তেজনা ও গভীর আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ