ATN
শিরোনাম
  •  

শূন্য রানেই ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার লজ্জার শুরু

         
শূন্য রানেই ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার লজ্জার শুরু

অস্ট্রেলিয়ার লজ্জার শুরু

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে কোনো রান করার আগেই ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। শুরুতে আঘাত হানেন তাসকিন। প্রথম ওভারের চতুর্থ বলে শর্টকে বোল্ড করেছেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ওভারে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমানও। দ্বিতীয় ওভারে তাঁর প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়েছেন কুপার কনোলি। একই ওভারে ম্যাট রেন শও ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।

এর আগে আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। গত মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচেও টসে জিতে ছিল অস্ট্রেলিয়া। সেদিন টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক।

বাংলাদেশ দল: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া দল:জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ