পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে দেশটির সামরিক বাহিনীর একটি MI-17 হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার সকালের ওই দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা সবাই আরোহী নিহত হয়েছেন।
দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-ISPR জানায়, উড্ডয়নের সময় হেলিকপ্টারটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। হেলিকপ্টারটিতে থাকা সকল কর্মকর্তা ও সেনাসদস্য নিহত হয়েছেন। তবে ISPR হেলিকপ্টারে থাকা সামরিক সদস্যদের সংখ্যা সম্পর্কে কোনো তথ্য দেয়নি।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও ISPR জানিয়েছে। দেশটির সেনাপ্রধান সৈয়দ অসীম মুনিরসহ সেনাবাহিনীর সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যরা ওই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
রিপোর্ট : আ. সা/মা. হা