সাবেক রাষ্ট্রপতি হামিদের সম্পদের খোঁজে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের সম্পদের খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
সংস্থাটির সূত্র জানিয়েছে, তাঁর বিরুদ্ধে রাজধানীর নিকুঞ্জে ২৪ কোটি টাকা অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতির অভিযোগের অনুসন্ধানে বিভিন্ন তথ্যও পাওয়া গেছে।
দেশের ইতিহাসে দীর্ঘতম সময়ে বঙ্গভবনের বাসিন্দা ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পাঁচ আগস্টের গণ-অভ্যুত্থানের পর, তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং রাষ্ট্রের ২৪ কোটি টাকার অপব্যবহারের অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশনে।
অভিযোগ থেকে জানা যায়, আবদুল হামিদ বঙ্গভবন ছেড়ে রাজধানীর নিকুঞ্জের বাসায় ওঠার আগে সেই এলাকা ঘিরে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চালানো হয়। বিশেষ করে তার বাড়ির সামনের খাল সংস্কারে দুহাতে টাকা ঢালে সরকার। এমনকি প্রকল্পের অংশ না হলেও পূর্বাচল নতুন শহর ঘিরে একশ ফুট চওড়া খাল খনন প্রকল্পের আওতায় খালটি সংস্কার করা হয়। এর বাইরে আরো বিভিন্ন সংস্কার করা হয় তার নিকুঞ্জের বাসার আশপাশে।
এর বাইরে সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে দুর্নীতি দমন কমিশনে। যার অনুসন্ধানও চলছে।
দীর্ঘ ১০ বছর বঙ্গভবনে দায়িত্ব পালন শেষে, ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির পদ থেকে অবসর গ্রহণ করেন মো. আবদুল হামিদ।
রিপোর্ট : তা. সৌ/মা. হা