ATN
শিরোনাম
  •  

মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ২৩তম ফিফা বিশ্বকাপ

         
মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ২৩তম ফিফা বিশ্বকাপ

মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ২৩তম ফিফা বিশ্বকাপ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। স্বাগতিক মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়ে যাচ্ছে ৪৮ দলকে নিয়ে ২৩তম বিশ্বকাপ। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল বৃহস্পতিবার রাত একটায়। তার আগে দুনিয়া কাঁপানো উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের শিরোনাম সংগীত ‘দাই, দাই’ গেয়ে শোনাবেন পপ তারকা শাকিরা ও বার্না বয়।

এ যেন ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পুনরাবৃত্তি। সেবার জোহানেসবার্গের সকার সিটিতে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়ে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা ড্র করেছিল ১-১ গোলে। ১৬ বছর পর আবার মুখোমুখি দুই দল।

ঘরের মাঠে বিপুল দর্শক সমর্থনের সুবিধা পাবে ফিফা র‍্যাংকিংয়ের ১৫তম দল মেক্সিকো। তাদের রক্ষণভাগ খুবই শক্তিশালী, গত আটটি আন্তর্জাতিক ম্যাচের ৬টিতেই গোল খায়নি। এর সঙ্গে দুর্দান্ত আক্রমণভাগ এবং নিজেদের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা তাদের পরিষ্কার ফেবারিট করে তুলেছে।

র‍্যাংকিংয়ে ৬০তম স্থানে দক্ষিণ আফ্রিকা। যদিও আফ্রিকা অঞ্চলের সি-গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই এসেছে বাফানা বাফানারা। প্রতিআক্রমণ নির্ভর স্টাইল এবং শেষ ১১টি আন্তর্জাতিক ম্যাচের ৯টিতেই গোল করার রেকর্ড নিয়ে মেক্সিকোর রক্ষণকে তারা পরীক্ষায় ফেলতে পারে।

এই নিয়ে সর্বোচ্চ তিনবার বিশ্বকাপ আয়োজনের রেকর্ড গড়ছে মেক্সিকো। তাদের সর্বোচ্চ সাফল্য যদিও কোয়ার্টার ফাইনাল, সেটিও ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপে ঘরের মাঠে আয়োজনে। এবার সেই সাফল্য ছাপিয়ে যাওয়ারই স্বপ্ন দেখে এল–ত্রি’রা।

ওদিকে, ১৬ বছর পর তৃতীয়বারের মতো বিশ্বকাপে আসা দক্ষিণ আফ্রিকা অবশ্যই আন্ডারডগ। আগের দুবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া বাফানা বাফানারা এবার কত দূর যাবে, তা বলবে সময়।

রিপোর্ট : প. কু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ