প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার করতে চায় সরকার : প্রধানমন্ত্রী
প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার করতে চায় সরকার, এমন কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (১০ জুন) বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।
আজ বিকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনের প্রথম ৩০ মিনিট নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য নির্ধারিত ছিল।
সংসদকে প্রধানমন্ত্রী জানান, দ্রুত সরকারি বিভিন্ন দপ্তরের শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। বিএনপি সরকার দেশের সম উন্নয়নে বিশ্বাস করে মন্তব্য করে সংসদ নেতা বলেন, বিরোধীদলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকাতেও সমান উন্নয়ন হবে।
এ সময় তিনি জানান, আগামী বাজেটে ৪১ লাখ ২০ হাজার নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। আসন্ন বর্ষায় সারা দেশে ৩ কোটি ১৪ লাখ চারা রোপন করা হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা