ATN
শিরোনাম
  •  

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬

         
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬

দক্ষিণ ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। বুধবার (১০ জুন) জেনারেল সান্তোস শহরের একটি সুপারমার্কেট থেকে ৩৯ বছর বয়সী জোয়ি ডেলুভিওর নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় উদ্ধারকর্মী মিশেল চুয়া এএফপিকে জানান, উদ্ধার অভিযান শুরুর সময় জীবন শনাক্তকারী যন্ত্রে দুর্বল স্পন্দনের ইঙ্গিত মিলেছিল। তবে পরে উদ্ধারকারীরা সেখানে পৌঁছে একটি লাশের সন্ধান পান। তিনি বলেন, দুটি বিমের মাঝখানে আটকে থাকা অবস্থায় ডেলুভিওর মরদেহ উদ্ধার করা হয়।

গত সোমবার মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ভবন ধসে পড়ে, ভূমিধসের ঘটনা ঘটে এবং দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, এ ঘটনায় নিহতের সংখ্যা বুধবার পর্যন্ত ৪৫ জনে পৌঁছায়। একই সঙ্গে নিখোঁজের সংখ্যা চার থেকে বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা রাফায়েলিতো আলেহান্দ্রো এক বেতার সাক্ষাৎকারে জানান, নতুন করে নিশ্চিত হওয়া মৃত্যুর বেশিরভাগই দাভাও অক্সিডেন্টাল প্রদেশে ঘটেছে। সেখানে ভূমিধস ও ভবন ধসে অনেকের মৃত্যু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রিপোর্ট: এটিএন নিউজ
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ