ATN
শিরোনাম
  •  

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত, ট্রেন চলাচল সাময়িক বন্ধ

         
ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত, ট্রেন চলাচল সাময়িক বন্ধ

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত, ট্রেন চলাচল সাময়িক বন্ধ

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টা ১২ মিনিটে জামালপুর রেলওয়ে থানার আওতাধীন আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজ চলায় জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটির সামনের নয়টি বগি অতিক্রম করলেও একটি বগি আটকে গেছে। আটকে পড়া বগিটি উদ্ধারে সংশ্লিষ্টরা কাজ করছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) মোতায়েন রয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এদিকে, এখন পর্যন্ত কোনো যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রিপোর্ট: এটিএন নিউজ
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ