ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণ ও হত্যার মামলায় আসামি শিমুল ভূঁইয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৮ জুন) হাইকোর্টের একটি বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করে রুল জারি করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ মে তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে হত্যা করা হয়। পরে তার মরদেহ টুকরো টুকরো করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন নিহতের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
পরবর্তীতে ২০২৪ সালের ৫ জুন মামলাটিতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এক সময়কার চরমপন্থী নেতা আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া, যিনি শিহাব ও ফজল মোহাম্মদ ভূঁইয়া নামেও পরিচিত। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
এ হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সংবাদ সম্মেলনে জানান, ভারতীয় পুলিশের তথ্যের ভিত্তিতে দেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া এবং সেলেস্টি রহমান।
রিপোর্ট: এটিএন নিউজ