মোসাদ্দেক ও নাহিদ রানাকে ফেরানো হয়েছে বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবে: মিরাজ
আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার নাহিদ রানাকে দলে ফেরানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
সোমবার (৮ জুন) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মিরাজ বলেন, দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে আসছেন মোসাদ্দেক। তার বর্তমান ফর্ম ও ফিটনেস বিবেচনায় তাকে দলে ফেরানো যথাযথ সিদ্ধান্ত বলেই মনে করেন তিনি।
মিরাজ আরও বলেন, মোসাদ্দেক দলে ফিরলে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই শক্তি বাড়বে এবং দলের ভারসাম্য আরও উন্নত হবে। বিশেষ করে লোয়ার-অর্ডার ব্যাটিংয়ে যে ঘাটতি রয়েছে, তা পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে মন্তব্য করেন অধিনায়ক।
অতিরিক্ত একজন বোলিং অপশন থাকলে অধিনায়কের জন্য কৌশলগত সুবিধা তৈরি হয় এবং ম্যাচ পরিচালনায় আত্মবিশ্বাস বাড়ে বলেও উল্লেখ করেন তিনি।
পেসার নাহিদ রানাকে দলে ফেরানোর প্রসঙ্গে মিরাজ জানান, রানার গতি ও সঠিক লাইন-লেন্থে বল করার সক্ষমতা দলের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে কার্যকর পেস আক্রমণ গড়ে তুলতে তার মতো বোলার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
মিরাজ আরও বলেন, বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম একটি ভারসাম্যপূর্ণ দল গঠনের দিকেই নজর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে শক্তিশালী পেস ইউনিট গড়ে তোলাকে তারা অগ্রাধিকার দিচ্ছে।
রিপোর্ট: এটিএন নিউজ