দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ তুলে সংসদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সরকারের প্রথম ১০০ দিনের বিভিন্ন অপরাধের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, দেশে হত্যা, অপহরণ, নারী নির্যাতনসহ নানা অপরাধ উদ্বেগজনক হারে বেড়েছে।
সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ৭১ বিধিতে দাঁড়িয়ে তিনি এসব বক্তব্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
টিআইবির একটি প্রতিবেদনের তথ্য উল্লেখ করে রুমিন ফারহানা দাবি করেন, সরকারের প্রথম ১০০ দিনে দেশের অপরাধ পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। তার ভাষ্য অনুযায়ী, শুধু মার্চ ও এপ্রিল মাসেই দেশে ৬০৫টি হত্যাকাণ্ড, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের ওপর ১২৯টি হামলার ঘটনা এবং ২ হাজার ২১৪টি চুরির ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
নারী ও শিশুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি জানান, আলোচিত সময়ে নারী ও শিশু নির্যাতনের মোট ৩ হাজার ৪৯৬টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৯ থেকে ৭১ জন। এসব পরিসংখ্যান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক ও ভয়াবহ চিত্র তুলে ধরে বলে মন্তব্য করেন তিনি।
সরকারের সফলতা ও ব্যর্থতার মূল্যায়ন করতে গিয়ে রুমিন ফারহানা বলেন, অর্থনীতি ও আইনশৃঙ্খলা—এই দুই খাতের ওপরই সরকারের ৫০ শতাংশ সফলতা বা ব্যর্থতা নির্ভর করে। বাকি ৫০ শতাংশ নির্ভর করে অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে তার ব্যর্থতার বিষয়টি আরও স্পষ্টভাবে তুলে ধরা যেত বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, সরকারের সফলতার বড় অংশ মূলত অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতার ওপর নির্ভরশীল।
রিপোর্ট: এটিএন নিউজ