পাবনায় হোসেন আলী (৫৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা শহরের জামেয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তার মাদ্রাসাপড়ুয়া ছেলে ঘটনাস্থলে উপস্থিত ছিল।
নিহত হোসেন আলী পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা। তিনি আশরাফিয়া মাদ্রাসার স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, ছেলেকে মাদ্রাসায় রেখে আসার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে প্রথমে পরপর দুই রাউন্ড গুলি চালায়। পরে অস্ত্র পুনরায় লোড করে আরও কয়েক রাউন্ড গুলি ছোড়ে তারা। এতে গুরুতর আহত হন হোসেন আলী।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর শহরজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি হত্যার কারণ এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
রিপোর্ট: এটিএন নিউজ