ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আপাতত স্থগিত করল ইরান
গত ৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর আবারও সামরিক উত্তেজনায় জড়িয়েছে ইরান ও ইসরায়েল। তবে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার একদিন পরই ইসরায়েলের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান।
সোমবার (৮ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া এ ঘোষণা দেয়।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরান ‘কঠিন ও উপযুক্ত প্রতিক্রিয়া’ জানিয়েছে। সেই প্রেক্ষাপটে বর্তমান সামরিক অভিযান আপাতত এখানেই স্থগিত করা হচ্ছে।
তবে একই সঙ্গে তেহরান কঠোর সতর্কবার্তাও দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবানন বা অন্য কোনো অঞ্চলে নতুন করে আগ্রাসন চালানো হলে আগের তুলনায় আরও কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে।
প্রসঙ্গত, প্রায় দুই মাস ধরে টালমাটাল অবস্থায় থাকা যুদ্ধবিরতির পর রোববার আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় রোববার রাতে ইরান উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এর পাল্টা জবাবে কয়েক ঘণ্টার মধ্যেই পশ্চিম ও মধ্য ইরানের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এতে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিলেও আপাতত অভিযান স্থগিতের ঘোষণা দিল তেহরান।
রিপোর্ট: এটিএন নিউজ