আটালান্টার মিডফিল্ডার এডারসনকে ব্রাজিলের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইনজুরির কারণে ছিটকে যাওয়া রাইট-ব্যাক ওয়েসলির পরিবর্তে তাকে দলে ডেকেছে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ।
কার্লো আনচেলত্তির অধীনে এবারের বিশ্বকাপে ব্রাজিলের মূল একাদশে রাইট-ব্যাক হিসেবে ওয়েসলির খেলার সম্ভাবনা ছিল বেশ জোরালো। তবে শনিবার মিশরের বিপক্ষে ২-১ গোলের জয় পাওয়া প্রীতি ম্যাচে তিনি চোটে পড়েন।
রোববার ব্রাজিল জানিয়েছে, বাম উরুর ইনজুরির কারণে ওয়েসলির পক্ষে আর বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। তার বদলি হিসেবে সোমবার থেকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন ২৬ বছর বয়সী এডারসন।
এদিকে আসন্ন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম সাইনিং হতে যাচ্ছেন এডারসন। এ বিষয়ে ইতালিয়ান ক্লাব আটালান্টার সঙ্গে ইউনাইটেডের চুক্তিও চূড়ান্ত হয়েছে। প্রাথমিকভাবে ৩৫ মিলিয়ন পাউন্ডের পাশাপাশি পারফরম্যান্স-ভিত্তিক বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে আরও ৪ মিলিয়ন পাউন্ড যোগ হতে পারে। ধারণা করা হচ্ছে, ২০৩০ সাল পর্যন্ত এডারসনের সঙ্গে চুক্তি করবে ইংলিশ জায়ান্টরা।
এ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন এডারসন। সতীর্থের ইনজুরির কারণে বিশ্বকাপ দলে বদলি হিসেবে ডাক পাওয়া গত ২০ বছরের মধ্যে তিনি প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার। এর আগে ২০০৬ সালে বার্সেলোনার মিডফিল্ডার এডমিলসনের ইনজুরির পর মিনেইরোকে একইভাবে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
ওয়েসলির আগে ইনজুরির কারণে ব্রাজিলের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন এডার মিলিটাও, রডরিগো ও এস্তেভাওও।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স