ATN
শিরোনাম
  •  

আজও কর্মবিরতিতে সারা দেশের মেডিকেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা

         
আজও কর্মবিরতিতে সারা দেশের মেডিকেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা

আজও কর্মবিরতিতে সারা দেশের মেডিকেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা

এফসিপিএস প্রশিক্ষণ নীতিমালা সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাব বাতিলসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য আজও কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে রয়েছেন তারা। এতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চিকিৎসক সংকটে ভোগান্তিতে পড়েন রোগীরা।

দ্বিতীয় দিনের কর্মবিরতিতে এদিন সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষানবিশ চিকিৎসকরা।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মানববন্ধন করেন আন্দোলনরত চিকিৎসকরা। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করেন তারা।

রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ইন্টার্ন চিকিৎসকরা। ওয়ার্ডগুলোতে ইন্টার্ন চিকিৎসকদের দায়িত্ব পালন বন্ধ থাকায় বর্তমানে কেবল জরুরি চিকিৎসাসেবা চালু রয়েছে।

রংপুরের মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে বিভিন্ন স্লোগান দেন তারা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ইন্টার্ন চিকিৎসকরা জানান, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে চলমান কর্মসূচি আরও কঠোর করা হবে।

রিপোর্ট : ত/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ