ATN
শিরোনাম
  •  

যশোরে নেশার টাকা না পেয়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

         
যশোরে নেশার টাকা না পেয়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

যশোরে নেশার টাকা না পেয়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

যশোরে নেশার টাকা না পেয়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী নিজেও আত্মহত্যার চেষ্টা করে।

আজ সোমবার ভোরে যশোর সদর উপজেলার শেখহাটি তমালতলা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত ছামিনা আক্তারের স্বজনরা জানান, নেশার টাকা নিয়ে স্বামী সুজনের সাথে তার প্রচণ্ড কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন চাকু দিয়ে ছামিনার শরীরে এলোপাতাড়ি আঘাত করে। পরে সুজন নিজেকেও একই চাকু দিয়ে আঘাত করে গুরুতর আহত হন। তাদের চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এসে দু'জনকেই যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ছামিনা আক্তারকে মৃত ঘোষণা করেন। ঘাতক স্বামী সুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

রিপোর্ট : অ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ